বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় আমরা বন্ধুর বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টায় খলিলনগর ইউনিয়নের ৬১নং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা উপহার হিসাবে তুলে দিয়ে এই বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার মিত্র। এসময় আমরা বন্ধু তালা টিমের সদস্য প্রান্ত, সুমন, রাজা, লিমা, অর্ক, শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ সরদার জানায়, আমরা বন্ধু থেকে বৃক্ষ উপহার পেয়ে খুব ভালো লাগছে।

আমরা বন্ধু তালা টিমের সদস্য সুরভি সাদিয়া লিমা বলেন, শিশুদের বৃক্ষ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এটা চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০