বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরশের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন, মুখ খুললেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক | বর্তমান সময়ের ব্যস্ততম অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরেই একজন অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার।

মাঝে অবশ্য কিছুদিন গুঞ্জন থেকেও দূরেও ছিলেন এ অভিনয়শিল্পী। প্রেমের গুঞ্জন সাময়িক সময়ের জন্য দূরে থাকলেও পরবর্তীতে চাউর হয় বিয়ের কথা। এ কারণে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইন্ডাস্ট্রিরই একজন সহশিল্পীর সঙ্গে সেই প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিকমাধ্যমসহ নানা মাধ্যমে বিভিন্ন ধরনের চর্চা হতে থাকে। তবে এ ব্যাপারে কখনো সরাসরি কথা বলতে দেখা যায়নি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে।

এবার এই ব্যাপারে কথা বললেন এ অভিনেত্রী। শনিবার (৩১ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, অনেকে অনেক কিছুই লিখে থাকে। তবে কাকে নিয়ে কোন গুঞ্জন, সেটা জানা প্রয়োজন? এখন কার কথা বলা হচ্ছে, তা বুঝতে পারছি না।

এরপরই সামাজিকমাধ্যমে তানিয়া বৃষ্টির পোস্ট ঘিরে অভিনেতা আরশ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কথা উল্লেখ করা হয়। এমনকি বিয়ের গুঞ্জন নিয়েও জানতে চাওয়া হয়। জবাবে এ অভিনেত্রী বলেন, আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক, এ ধরনের কিছু না। শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি। এ জন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন। একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছি ও লিখেছি। তবে সম্পর্ক, এ ধরনের কিছু না।

এছাড়া এসব গুঞ্জন সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশীপ আর নেই।

প্রসঙ্গত, ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির। পরবর্তীতে ছোটপর্দায় নাটকে নিয়মিত হন। ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘কাছের মানুষ’ ও ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’র মতো নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০