বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমদানি পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি: ভোমরা বন্দরে ৩ ঘণ্টা বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম

রিজাউল করিম: ভারতীয় আমদানিজাত পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

চলতি মাসের শুরু থেকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে ট্রাক প্রতি ২০০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছিল।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (২১ জুন) সকাল ১০টা থেকে ভারতীয় ট্রাক ড্রাইভাররা বন্দরের জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়।

ভোমরা স্থল বন্দর আমদানিকারক সমিতির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জানান, চলতি মাসের প্রথম দিকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিলে ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানিকারক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ তীব্র প্রতিবাদ জানায়। এরপর ৮ জুন থেকে চাঁদা আদায় বন্ধ ছিল। কিন্তু আজ সকাল ১০টায় হঠাৎ ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায় শুরু করলে উভয় দেশের আমদানি-রপ্তানিকারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ কারণে ভারতীয় ট্রাক ড্রাইভাররা জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাক আড় করে দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদা না নেয়ার শর্তে আবারো আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু করে তারা।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, কোন পূর্ব ঘোষণা ছাড়াই সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায় শুরু করলে আমদানিকারকরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। পরে চাঁদা না নেয়ার শর্তে আবারো শুরু হয় বন্ধরের স্বাভাবিক কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান বিষয়টি অস্বীকার করে জানান, একটি মহল অপপ্রচার ছড়াচ্ছেন। বর্তমানে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১০

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১১

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১২

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১৩

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১৪

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৬

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৮

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৯

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

২০
error: Content is protected !!