বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় দু’দিনে ১০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় দু’দিনে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক দিয়ে পাকানো গোবিন্দভোগ আম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মে) রাতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার সখিপুরে এবং বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার কুলিয়া ইউনিয়নের বহেরায় পৃথক অভিযান পরিচালনা এসব আম জব্দ করেন। পরে জব্দকৃত আম সখিপুর ফুটবল মাঠে প্রকাশ্যে গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়াসহ নানা জাতের সুস্বাদু আম সারাদেশে এ জেলার পরিচিতি, সুনাম ও ঐতিহ্যকে বহন করে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে সারাদেশে সরবরাহের মধ্যদিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। এতে একদিকে দেশজুড়ে সাতক্ষীরার আমের সুনাম যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে রাসায়নিক মেশানো আম খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। এজন্য অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!