বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘শহীদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে’

ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, ‘মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্যদিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়? শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে।’

এখন ঐক্য দরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভবুদ্ধির উদয় হোক।’

তিনি আরও বলেন, ‘গুম-খুনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে।’

এখনও বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবিও জানান এ্যানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৩

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৪

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৫

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৬

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৭

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৮

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৯

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১০

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১১

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১২

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৪

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৫

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৬

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৭

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৮

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৯

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

২০