বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বারি-১৪ জাতের সরিষার বাম্পার ফলন

এস এম নাহিদ হাসান: সাতক্ষীরায় তালায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। চোখ জুড়াচ্ছে হলুদ সরিষা ফুলের সমারোহে। তবে, হঠাৎ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে কিছুটা হতাশ হয়ে পড়েছেন চাষীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, তালা সদর ও খলিলনগর ইউনিয়নের প্রান্তরজুড়ে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বারি-১৪ সরিষার চাষাবাদ সম্প্রসারণে আরএমটিপি প্রকল্পের আওতায় কাজ করছে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১০৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ১০৯০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষকরা বারি-১৪, বিনা-৯, ১১, টরি-৭ ও ১৫সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করলেও এবছর বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষি অফিস ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কৃষকদের উৎসাহ দিয়েছে।

সরিষাচাষী খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আলমগীর হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক প্রদত্ত বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। তার ক্ষেতে সরিষার ফলন ভালো হয়েছে।

তালা সদর ইউনিয়নের সরিষা চাষী শেফালী খাতুন বলেন, সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। বিঘা প্রতি এক কেজি সরিষার বীজ বপন করতে হয়। সার বীজ কীটনাশকসহ সবকিছু মিলে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘায় চার থেকে পাঁচ মণ সরিষা পাওয়া য়ায়।

উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ নয়ন হোসেন বলেন, আমরা এ বছর আরএমটিপি প্রকল্পের আওতায় ৩৫০ জন কৃষকের মাঝে বারি-১৪ জাতের সরিষার বীজ, জৈব সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করি। চাষীরা ভালো ফলন পেয়েছেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, তালায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষকরা বেশ লাভবান হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০