বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরেশ্বরী মন্দিরে কালীপূজা, মুকুট উদ্ধার না হওয়ায় পূজার্থীদের আক্ষেপ

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মহাধুমধামে শ্যামাকালী পূজা উদযাপিত হয়েছে। তবে, চুরি যাওয়া প্রতিমার মাথার মুকুট এখনে উদ্ধার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন পূজার্থীরা।

খুলনা থেকে কালীপূজা দেখতে আসা হরষিত মন্ডল বলেন, প্রতিবছর যশোরেশ্বরী মন্দির পাঠা বলি দেয়ার জন্য পূজা করতে আসি। কালীমাতার মাথায় ভারত সরকারের দেয়া স্বর্ণের মুকুটটা দেখে মন ভরে যেত। এবার মুকুটটা দেখতে না পেয়ে মনটা খারাপ লাগছে।

সাতক্ষীরা থেকে পূজা দিতে আসা রবীন্দ্রনাথ জানান, প্রতি বছরের ন্যায় এবছরেও ধুমধামের সাথে কালীপূজার আয়োজন হয়েছে। তবে, দুঃখের বিষয় ভারত সরকারের দেওয়া স্বর্ণের মুকুটটি আর দেখতে পাবো না। এজন্য একটু খারাপ লাগছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, কালী পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে স্বর্ণের মুকুট উপহার দেন। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে মুকুটটি চুরি হয়ে যায়।

তবে, এ ঘটনার কোনো কূল কিনারা করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!