বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি: না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিট

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবি করে না পেয়ে এক ফার্নিচার ব্যবসায়ীকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারপিটের শিকার ওই ব্যবসায়ী শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম আবুল খায়ের (৪০)। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সোয়ালি ছোটকুপট গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছোটকুপট এলাকার শহীদুল গাজীর ছেলে তৈয়েবুর রহমান (৩৫)সহ কয়েকজন এলাকার দলীয় অফিস চালানো খরচ বাবদ চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

এরই জের ধরে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আটুলিয়ার ছোটকুপট এলাকার হায়দারের মোড়ে দেখা করার কথা বলে ওই ব্যবসায়ীকে ডাকেন ওই নেতা। সেখানে পৌঁছালে সাবেক ওই ছাত্রদল নেতার নেতৃত্বে নাজমুল হোসেন, সালমান ফারসীসহ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে চাঁদার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় আবুল খায়ের চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল, ঘুষি, চড় থাপ্পড় দেওয়ার এক পর্যায়ে সাবেক ছাত্রদল নেতা তৈয়েবুর রহমান আবুল খায়েরকে চায়ের কাপ দিয়ে জখম করেন।

এ সময় আহত ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়েরকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরী বিভাগ থেকে তাকে চিকিৎসা দেয়া হয়।

মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা শুকর আলী ও মোকসেদ আলী জানান, তারা ঘটনাস্থল থেকে আবুল খায়েরকে আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত তৈয়েবুর রহমান মুঠোফোনে জানান, আমার এলাকায় বালি তোলাকে কেন্দ্র করে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা থানায় অভিযোগ করলে আজ থানায় বসাবসি হয়েছিল। বিষয়টি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছি।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংগঠনের নাম ভাঙিয়ে ও সংগঠনের পরিচয় দিয়ে কোন ব্যক্তি চাঁদাবাজি করলে স্থানীয়ভাবে তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার ঘোষণা দেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম (আবু)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০