বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাবে ‘জওয়ান’

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি।

তবে এর পরদিন শুক্রবার (০৮ সেপ্টেম্বর) মুক্তি পাবে বাংলাদেশে। কারণ বাংলাদেশে নিয়ম করে শুক্রবার সিনেমা মুক্তি দিন।
‘পাঠান’র পর এই সিনেমাতেও অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে। পিছিয়ে বাংলাদেশের ভক্তরা।

‘পাঠান’ মুক্তির সময়ও অনেকেই ভারতে গেছেন শুধুমাত্র প্রিয় তারকার সিনেমা দেখতে! তাই বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন সড়কে সিএনজির পেছনে সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার করতে দেখা যায় কতিপয় কিছু ভক্তকে।

এবার জানা গেল, আসছে ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা-প্রযোজক অনন্য মামুন জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় রোববার (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশ। কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করলাম।

‘জওয়ান’-এ শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে দেখা যাবে ভারতের দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকেও!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১০

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১১

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১২

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৩

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৫

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৬

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৭

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৯

উত্তর বেদকাশীতে মধু মেলা

২০