বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ২৫

ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্রে একটি বাসে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) রাত ২টার দিকে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের যবৎমল থেকে পুণে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। শুক্রবার রাত ২টা নাগাদ বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এরই মধ্যে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ করে ‍রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল। তখনই এটিতে আগুন লেগে যায়। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। পুলিশ ধারণা করছে, জ্বালানি ট্যাঙ্ক ফেটে যাওয়ার পর বাসটি একটি খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। এর ফলে বাসটি উল্টে যায়। ভেতরেই আটকা পড়ে যান বাসযাত্রীরা।

দুর্ঘটনা প্রসঙ্গে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি বলেন, বাস থেকে কমপক্ষে ২৫টি মরদেহ বের করা হয়েছে। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!