বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ জুলাই ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) ভোরে তেজগাঁও রেলস্টেশন থেকে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, ভোর ৪টা ১৬ মিনিটে সেজান পয়েন্টের সামনে একজনকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। তবে ছিনতাইকারীর ছুরিকাঘাত কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহত হওয়ার খবর শুনেছি। ছিনতাইকারীদের ছুরিকাঘাত না কি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!