বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‍্যালি, মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নুর এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

তিনি বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও মৎস্য সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যখাতকে প্রাধান্য দিয়ে মৎস্য চাষী ও জেলেদেরকে আর্থিক প্রণোদনাসহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। এতে মৎস্যখাতকে দেশের অন্যতম রপ্তানি খাতে পরিণত করতে সক্ষম হয়েছেন। এর ফলে বাংলাদেশ আজ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল হাসান, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পিআইও মোঃ সোহাগ খান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা, এসআই জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিশারিজ অফিসার রত্না রানী সাহা।

আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০