বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রার বিস্তীর্ণ মাঠ সরিষা ফুলে ভরে উঠেছে। উপজেলার কাটমারচর গ্রামের বিলের এই দৃশ্য কৃষকের মনে দিচ্ছে দোলা। লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে। ফুলগুলো তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপর সৌন্দর্যের লীলাভূমি। আর ছুটি কিংবা অবসর সময়ে শত শত প্রকৃতিপ্রেমী মানুষ ছুটেছে তা দেখার জন্য। কেউবা এমন দৃশ্য স্মৃতি হিসাবে ধারণ করে রাখছেন ক্যামেরায়।

কয়রার উত্তরবেদকাশী ইউনিয়নের কাটমারচর গ্রামের বিলে ২৫০ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন ৫৮ জন কৃষক। হলুদ সরিষা ফুলের অবারিত সৌন্দর্য এখন লুটোপুটি খাচ্ছে বিলজুড়ে। কৃষকেরা বলেন, সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। তেলের দামও তুলনামূলক ভাল।

উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের প্যনেল চেয়ারম্যান সরদার আবু হাসার বলেন, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙ্গে লবণপানি প্রবেশ করেছিল গ্রামটিতে। এক বছরের বেশি সময় লবণপানির নিচে ডুবে ছিল পুরো কাটমারচর গ্রাম। পরে নদের বেড়িবাঁধ সংস্কার হলে কিছু মানুষ চেয়েছিল বিলের জমিতে লোনাপনি তুলে চিংড়ির ঘের করতে। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন ধান চাষের। সেই থেকে বিলে চাষাবাদ শুরু। এরপর গত বছর একজন কৃষক আমন ধান কাটার পর এক বিঘা জমিতে সরিষা আবাদ করেছিলেন। ফলন ভালো হওয়ায় এবার সবাই ঝুঁকে পড়ে।

কৃষক সাইফুল্ল্যাহ সরদার বলেন, কাটমারচর বিলে আমি নিজের ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। বিলটিতে এর আগে কখনও আমন ধান ব্যতীত কোনো ফসল চাষ হতে দেখিনি। এবার প্রথমবারের মতো কৃষি গবেষণা ইনস্টিটিউটিটের পরামর্শে বারি ১৪ ও ২০ জাতের সরিষা চাষ করেছি। তারা বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ দিয়েছে। প্রথম দিকে অনিশ্চয়তা থাকলেও এখন বেশ ভাল ফুল ধরেছে। আশা করা যাচ্ছে, ভাল ফলন হবে।

কাঠমারচর গ্রামের কৃষক পরিমর মন্ডল বলেন, সরিষা চাষে খুব বেশি পানি দরকার হয় না। তবে, সঠিক সময়ে বীজ বোনা এবং সারের ব্যবহার নিশ্চিত করলে ভালো ফলন পাওয়া যায়। এবছর আমরা আশা করছি, ভালো লাভ হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান জানান, কাটমারচরের এই মাঠে কৃষক দুই থেকে তিন বিঘার মত জমিতে সরিষা লাগাত। কিন্তু এ বছর ২০০ থেকে ২৫০ বিঘা জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের পার্টনার প্রকল্পের আওতায় ১৪৫ বিঘা জমিতে চাষের জন্য বারি সরিষা ১৪, ১৭ ও ২০ জাতের বীজ দেওয়া হয়েছে। এই সব জাত দেওয়ার মূল কারণ এগুলো স্বল্পমেয়াদী ও চাষাবাদে খরচ কম।

খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, সরিষা চাষ শুধু অর্থনৈতিক সুবিধাই আনছে না, বরং এটি মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে। ফসলের ঘনঘন চক্রের ফাঁকে চাষ করা এ ফসল চাষীদের জীবনযাত্রার মান উন্নত করছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কয়রায় আমন ধান ঘরে তোলার পর বোরো চাষের আগে জমি পতিত থাকত। তাই এবারই প্রথম আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ উদ্ভাবিত জমিতে শর্ট ডিউরেশন সরিষা ১৪৫ বিঘা জমিতে চাষাবাদ করেছি। সরিষা ক্ষেতের হলুদ গালিচা কয়রার সৌন্দর্য বাড়ানোর পাশাপশি কৃষকদের নতুন আশার আলো দেখাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

২

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৩

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৪

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

৫

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৬

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৭

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৮

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৯

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১০

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

১২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

১৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০