বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পূজার প্রসাদ খেয়ে ৭০ পুণ্যার্থী অসুস্থ, শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে পূজার প্রসাদ (খিচুড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০জন পুণ্যার্থী। এর মধ্যে কাব্য দত্ত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা শিশু হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাব্য দত্ত খুলনার চুকনগর সংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। মায়ের সাথে নানা অশোক দত্তের বাড়িতে বেড়াতে গিয়ে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে অনুষ্ঠিত বাসন্তী পূজায় অংশ নেয় সে।

কালিগঞ্জের বিষ্ণুপুর বানিয়াজাংগাল বাসন্তী পূজা মন্দিরের সভাপতি শংকর দত্ত বলেন, শনিবার রাতে মন্দির প্রাঙ্গণে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা-অর্চনা চলছিল। কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচজুড়ি বিতরণ করা হয়। পরদিন প্রসাদ খাওয়া ভক্তদের অনেকেই বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে অসুস্থদের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় ৩০-৩৫ জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫ জনকে খুলনার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্যান্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন। সোমবার সকালে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে অসুস্থদের সাথে কথা বলেছেন।

স্থানীয় ইউপি সদস্য পিযুশ রায় জানান, অসুস্থ পুণ্যার্থীদের মধ্যে বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের মেয়ে ও কাব্যদত্তের মা তিথি দত্ত (২৩), নিমাই সেন এর ছেলে দীপু সেন (৪২), চন্ডিচরণ দত্তের ছেলে সুব্রত দত্ত (৪২) ও অসীম দত্ত (৩২) এর অবস্থা আশংকাজনক।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, হরি নাম সংকীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করে মন্দির কর্তৃপক্ষ। প্রসাদ খেয়ে পরদিন ৭০-৭৫ জন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতে কাব্য দত্তকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু খুলনায় পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!