বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের গহীনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ২ মণ হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় একটি ডিঙি নৌকাসহ হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী খাল এলাকা থেকে এসব হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে গহীন বনে পালিয়ে যায় হরিণ শিকারীরা।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান বলেন, নিয়মিত টহলের সময় সত্যপীরের ভারানী খালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। তাদের নৌকার কাছে যেতেই মাংস ও নৌকা ফেলে শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!