বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরার চাদনীমুখায় স্লুইস গেট নির্মাণের কাজ শুরু, উচ্ছেদ আতংকে ৪০ পরিবার

 

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের গাবুরার চাদনীমুখায় স্লুইস গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। ডিজাইন অনুযায়ী মাটি খননের কাজও শেষ পর্যায়ে। তবে, নির্মাণাধীন স্লুইস গেটের ডিজাইন নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্ছেদ আতংকে থাকা স্থানীয় ৪০টি পরিবার। যারা স্লুইস গেটের দক্ষিণ প্রান্তের ১ একর ৫২ শতক রেকর্ডীয় জমিতে বসবাস করে আসছেন।

তাদের দাবি, স্থানীয় চেয়ারম্যান ও চিংড়ি চাষীদের দ্বারা প্রভাবিত হয়ে স্লুইস গেটটি নির্মাণ করা হচ্ছে। এতে স্লুইস গেটের হাতা (স্থাপনা) রেকর্ডীয় জায়গা গ্রাস করবে এবং পানি চলাচলের খালে বাড়িঘর বিলীন হয়ে যাবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগের স্লুইস গেটের ৫১ ফুট পূর্বে নতুন গেটের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান অ্যান্ড ব্রাদার্স।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গাবুরা ও চাদনীমুখায় দুই প্যাকেজে স্লুইস গেট নির্মাণের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫ সালের জুনের প্রথম সপ্তাহের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা ।

স্থানীয় শাহজামাল মোড়ল, মহিদুল, আবুল কালাম, কামরুল ইসলাম, শহিদুল ইসলামসহ কয়েকজন বলেন, আমরা গেট নির্মাণে কোনো প্রকার বাধা দিতে চাই না। কিন্তু যে স্থানে গেট নির্মাণ করছে, তাতে আমাদের বাড়ি ঘর সব খালে বিলীন হয়ে যাবে। ইতোমধ্যে আমাদের বাড়িঘরে ধস নামতে শুরু করেছে। আর পানির স্রোত তো সহ্যই করতে পারবে না।

তারা আরো জানান, আমাদের রের্কডীয় জায়গায় কাজ করতে আসলে আমরা তাদের জানাতে গেলে তারা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। এখান থেকে চেয়ারম্যানের নিজের ঘেরের পানি যায়। এ কারণে আমাদের জায়গার উপরে জোর করে গেট নির্মাণ করছে।

এদিকে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মোরশেদ আমল বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে যেভাবে বলেছে, সেই অনুযারী কাজ করছি। ডিজাইনের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।

এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের এসডি ইমরান সরদার বলেন, আমরা স্থানীয় চেয়ারম্যানসহ বসে ওই স্থান ঠিক করেছিলাম। এতে ওখানকার লোকজন তাদের বাড়িঘরের উপর দিয়ে পানি যাওয়ার কথা জানালে, আমরা তাদের বাড়ির সামনে দিয়ে কংক্রিটের ব্লক দিয়ে বাধ দেওয়ার প্লান করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০