বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

শহীদুজ্জামান শিমুল/রিজাউল করিম: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় অমর একুশের প্রথম প্রহর অতিবাহিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

এর আগে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।

রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে সাথে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

এরপর একে একে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উদীচী, দ্য এডিটরস, বারসিক, পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমি, ক্ষেত মজুর সমিতিসহ দুই শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এর আগে রাত ১১টা থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক র‌্যালি নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়তে থাকে সাধারণ জনতার উপস্থিতি।

এরপর ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের পালা। সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন উপস্থিত সকলেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০