বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিমানে মাঠ ছেড়ে বাসায় গেলেন তামিমের ভাই নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক: মাঠে ম্যাচ চলছে। এ সময়ের আগে-পরে টিম ম্যানেজারের দায়িত্বও অনেক।

কিন্তু দলকে মাঠে রেখে বাসায় চলে গেছেন ম্যানেজার নাফিস ইকবাল। গুঞ্জন আছে, অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দ্বের জেরে অভিমান করে চলে গেছেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ওয়ানডেতে সকালে দলের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল। একদিকে গুঞ্জন তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে। অন্যদিকে জানা গেছে, সাকিব চাননি বলে ম্যানেজার থাকা হচ্ছে না তামিমের বড় ভাই নাফিস ইকবালের।

বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গেও থাকা হচ্ছে না তার। গতকাল থেকে নতুন করে আলোচনায় দেশের ক্রিকেটে সাকিব-তামিম দ্বন্দ্ব। দীর্ঘ বিরতি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবার ব্যাট করতে নেমে ৫৮ বলে ৪৪ রান আসে তার ব্যাট থেকে।

এরপর সংবাদ সম্মেলনে এসে পিঠের চোট নিয়ে নিজের অস্বস্তির কথা জানান। পরে তামিম সেটি জানিয়েছেন টিম ম্যানেজম্যান্টকেও। এ নিয়ে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। দুপুরে সমস্যা সমাধানে বিসিবিতে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০