বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস্তাকে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার, পানিতে যাচ্ছে সরকারে কোটি কোটি টাকা

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি রাস্তাকে ঘেরে বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করায় উপজেলার শতাধিক প্রধান ও গ্রামীণ সড়ক ধসে পড়েছে। ফলে পানিতে যাচ্ছে সরকারে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প। চলাচলে বাড়ছে দুর্ভোগ।

জানা গেছে, নব্বই দশকে প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার বিভিন্ন খালবিল, নদীর অববাহিকা দখল করে মাছ চাষ শুরু করেন। শুরু থেকেই ঘের মালিকরা গ্রামীণ প্রধান সড়কগুলো ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করতে থাকেন। এতে সড়কগুলোতে ধস নামে।

এ ব্যাপারে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছে।

সরেজমিনে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রধান সড়কসহ গ্রামীণ শতাধিক পাকা ও ইটের সোলিংয়ো সড়ক মাছের ঘেরের কারণে হুমকির মুখে পড়েছে। এর মধ্যে কাশিমাড়ি-ঘোলা খেয়াঘাট সড়কসহ সোয়ালিয়া-নূরনগর সড়ক, ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়-ঝাপালি সড়ক, নকিপুর ভুলোর মোড়-নওয়াবেঁকী সড়ক, কলবাড়ি-নীলডুমুর সড়ক, নাওয়াবেকী-কলবাড়ি সড়ক, গোপালপুর-সোয়ালিয়া সড়ক, মানিকখালি-রমজাননগর ফুটবল মাঠ, পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা-চৌদ্দরশি কেয়ার রাস্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার পিচের পাকা সড়ক ও ইটের সোলিংয়ের সড়ক ধসে নষ্ট হয়ে গেছে।

এ প্রসঙ্গে স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে ঘের বা পুকুর কেটে মাছ চাষ করছেন চাষীরা। এসব চাষী তাদের ঘের বা পুকুরের ১টি বা ২টি পাড় হিসেবে সরকারি রাস্তা ব্যবহার করছেন। বাতাসে ঘেরের পানিতে ঢেউ সৃষ্টি হচ্ছে। এ ঢেউ আছড়ে পড়ছে সড়কে। এতেই মাছের ঘেরে ভেঙে পড়ছে সড়ক। একই সাথে ঘেরের পানিতে নিমজ্জিত থাকায় সড়কগুলোর স্থায়িত্ব নষ্ট হচ্ছে।

কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, মাছের ঘেরওয়ালাদের জন্য রাস্তা টিকছে না। মাছের ঘেরের পানির ঢেউয়ে রাস্তার মাটি, পিচ (বিটুমিন) পর্যন্ত ভেঙে পড়ছে। রাস্তার যে অবস্থা, তাতে আমাদের এলাকায় কোন যানবহন আসতে চায় না।

যাদবপুর এলাকার কামরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ককে বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে বছরের পর বছর মাছ চাষ করে আসছেন এলাকার কিছু প্রভাবশালী। এতে সরকারি অর্থে নির্মিত সড়কের ক্ষতি হচ্ছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, সরকারি সড়ক মাছের ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করায় রাস্তা ধসে পড়ার বিষয়টি একাধিকবার উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, ঘের মালিকরা সড়ক অবৈধভাবে বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে মাছ চাষ করার ফলে সড়কের ঢাল ও সোল্ডারসহ পিচের রাস্তা ভেঙে গেছে। বিধি অনুযায়ী সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে পৃথক বেড়িবাঁধ নির্মাণ করে মাছ চাষের জন্য পত্র দেওয়া হলেও ঘের মালিকরা তা অমান্য করে সড়ককেই বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে সড়কের ক্ষতি করে চলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, সামনের শুষ্ক মৌসুমে রাস্তা ছেড়ে ঘেরের জন্য পৃথক বেড়িবাঁধ নির্মাণে ঘের মালিকদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও যেসব ঘেরের রেজিস্ট্রেশন করা হয় যে সকল ঘের মালিকদেরকে বেড়িবাঁধ নির্মাণে আউট ড্রেন রাখার জন্য বলা হয়েছে। অন্যথায় ঘেরের রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে না বলে জানান তিনি।

এ প্রসঙ্গে গবেষক তানজির কচি বলেন, আউট ড্রেন না রেখে গ্রামীণ সড়ককে ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার করায় তা দ্রুত ভেঙে চলে যাচ্ছে ঘেরের মধ্যে। এতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যেমন টেকসই হচ্ছে না, তেমনি কোটি কোটি টাকা পানিতে যাচ্ছে। আউট ড্রেন না রাখায় পানি নিষ্কাশনের পথ থাকছে না। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়ছে গ্রামের পর গ্রাম। এতেও রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। মানুষের কাঁচা বাড়িঘর নষ্ট হচ্ছে। ঘেরের লবণাক্ত পানি চুইয়ে আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি প্রাণবৈচিত্র্য। বিপর্যয় ঘটছে পরিবেশের। তাই উপকূলীয় মৎস্য ঘের অধ্যুষিত জেলাগুলোর আর্থসামাজিক উন্নয়ন টেকসই করতে ঘেরের আউট ড্রেন নির্মাণ বাধ্যতামূলক করতে হবে। যা একই সঙ্গে গ্রামীণ সড়কের সুরক্ষা, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা দূরীকরণ, লবণ পানির আগ্রাসন থেকে কৃষিজমি রক্ষা ও রাস্তার ধোয়ানি রোধসহ নানামুখী ভূমিকা পালন করতে সক্ষম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!