বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে তালা উপ-শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

শোভাযাত্রা শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন। এ সময় উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট ম্যানেজার (ডেইরি) কৃষিবিদ গিয়াস, লাইফস্টোক কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, আরএমটিপি প্রজেক্ট ম্যানেজার নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, কৈশোর কর্মসূচি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৩জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০