বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতা থেকে সুখবর দিলেন মিথিলা!

বিনোদন ডেস্ক: চলতি বছরের মে মাসের শেষের দিকে হঠাৎ করেই নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন ওঠে। কলকাতার গণমাধ্যম থেকেই ইঙ্গিতপূর্ণ খবরটি ছড়িয়ে পড়ে।
তবে সেই গুঞ্জনে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী।

এবার কলকাতা থেকে এলো তার নতুন সুখবর। জানা গেছে, ‘ও অভাগী’ নামের টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা।

সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ইতোমধ্যেই মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে।

সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার মন্তব্য এমন, গল্পটা আমার পছন্দের। আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।

এ বিষয়ে আরো জানা যায়, শিগগিরই শুরু হবে ‘ও অভাগী’ সিনেমার শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারীকে পুলিশে সোপর্দ

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

১০

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

১১

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

১২

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

১৩

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৪

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১৭

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

২০
error: Content is protected !!