বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৪, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনৈতিক পট পরিবর্তন: প্রশাসনের উচ্ছেদকৃত স্থানে আবারও স্থাপনা নির্মাণ

এম জুবায়ের মাহমুদ : শ্যামনগরের নওয়াবেঁকী বাজারের স্লুইচ গেট সংলগ্ন স্থানে ২০২৩ সালের ৩ ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালিয়ে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে প্রশাসন। এ খবর পুরোনো। নতুন খবর হলো ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে পুঁজি করে আবারও একই স্থানে স্থাপনা নির্মাণ করছে সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী এ বাজারে নৌ পথে আসা মুদি মালামাল ওঠানোর পথে পাকা স্থাপনা নির্মাণ করছেন আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি।

এদিকে, সরকারি পেরিফেরিভুক্ত জায়গায় এমন অনিয়ম আর আইন বিরুদ্ধ কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও ‘পা’ ফেলা দূরত্বে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের কর্তাব্যক্তিদের নজরে তা কোনভাবে আসছেই না।

অভিযোগ রয়েছে, আমিরুল ইসলামের ব্যাবসায়িক পার্টনার মনিরুজ্জামান মনি নওয়াবেঁকী বাজার কমিটির সাধারণ সম্পাদক পদের প্রভাব খাটিয়ে এ কাজ চালাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জানান, আমাদের বেশিরভাগ মালামাল আসে খুলনা থেকে নৌকাযোগে। উঠানোর পথ এমনিতেই সংকুচিত হয়ে গেছে, সেই পথে আবার ঘর করছে। এবার তো আরো বেশি সমস্যা হবে, প্রশাসনের সুদৃষ্টি কমনা করছি।

এ বিষয়ে স্থাপনা নির্মাণকারী আমিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

নওয়াবেঁকী বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, ওর কাগজ পত্র আছে। তাই কাজ করছে। ওটা আমি করতেছি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সনজিত দাস বলেন, বিষয়টি আমার জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

১০

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

১১

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

১২

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

১৩

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১৪

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৫

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১৬

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৭

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১৮

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

২০
error: Content is protected !!