বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়

মাহমুদুল হাসান শাওন: দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ডা. মো. শহিদুল আলম।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় দেবহাটা উপজেলার গাজীরহাট দুর্গা মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করতে হবে।

সেজন্য রাজনৈতিক সংঘাত ও হানাহানি পরিহারের জন্য সকলের প্রতি আহবান জানান ডা. শহিদুল আলম।

গাজীরহাট দুর্গা মন্দিরের সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি নেতা রাজীব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা নিরঞ্জন ঘোষ, সুবর্ণাবাদ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল গাতিদার, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, সখিপুর সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শংকর স্বর্ণকার, পারুলিয়া জেলিয়াপাড়া সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দুলাল মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!