বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও শিল্প সচিবকে বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন।

আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে এবং ওএসডি করছে সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে, যাদের ২৫ বছরের বেশি তাদের দেওয়া হচ্ছে বাধ্যতামূলক অবসর।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন ২১ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এর আগে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে।

এছাড়া, জুলাই-আগস্ট আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে যুগ্ম-সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আওয়ামী লীগের আমলের আরেক বিতর্কিত কর্মকর্তা অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সায়লা ফারজানাকে ওএসডি করে অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি প্রশাসনের ক্যাডার সার্ভিসের নারী কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছিলেন। আওয়ামী লীগের সময় প্রতাপশালী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তার স্বামী ছিলেন। তার স্বামী মনিরুল ইসলামকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০