বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ট্রলির ধাক্কায় আহত গৃহবধূর মৃ*ত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ট্রলির ধাক্কায় পিষ্ট হয়ে রিজিয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। এর আগে বিকাল ৪টার দিকে উপজেলার কালনা বাজার নামক স্থানে ট্রলির ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।

নিহত রি‌জিয়া খাতুন মঠবা‌ড়ি গ্রামের আব্দুল ম‌জিদ গাজীর স্ত্রী।

এ ছাড়া ঐ ঘটনায় আহত কাঁচামাল বিক্রেতা আবু বকর গাজী কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কালনা বাজারের ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, রাজিয়া খাতুন কালনা মাদ্রাসায় ওয়াজ-মাহফিল শুনে বাড়ি ফেরার পথে মাদ্রাসার সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি ট্রলি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পায়ের উপর দিয়ে চলে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ঘটনায় ট্রলি চালক পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের কৃঞ্চপদ দাসের ছেলে দেবদাসসহ আরও একজনকে অজ্ঞাত আসামি করে কয়রা থানায় মামলা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!