বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের বিদায়, ফাইনালে মুখোমুখি হচ্ছে গণমুখী ও তুফান স্পোর্টিং ক্লাব

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে উঠেছে গণমুখী সংঘ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে গণমুখী সংঘ।

খেলায় গণমুখী সংঘ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের সুমন ৪৭ রান করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের আশিক ৪৭, সাকিব ২৭ রান করে। ফলে গণমুখী সংঘ ২ উইকেটে জয়লাভ করে।

খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শাহ আলম হাসান শানু ও রফিকুর রহমান লাল্টু এবং স্কোরার ছিলেন শেখ শাহিন। ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন ইকরামুল ইসলাম লালু।

শুক্রবার একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে গণমুখী সংঘ ও তুফান স্পোর্টিং ক্লাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০