বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সারজিসের ১৩৫ গাড়ির বহর নিয়ে তাসনিম জারার খোলা চিঠি

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ জেলা পঞ্চগড় ভ্রমণ করেছেন। নিজ এলাকার মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন। তবে যাতায়াতের পথে বিশাল গাড়িবহর নিয়ে যাওয়ায় অনেকেই সমালোচনা করেছেন। এতে যে খরচ হয়েছে তার উৎসই বা কোথায়? অনেকে এমন প্রশ্ন করেছেন। এবার এসব নিয়ে সারজিস আলমকে খোলা চিঠি লিখলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই খোলা চিঠি প্রকাশ করেন তিনি।

চিঠিতে তিনি লিখেছেন, প্রিয় সারজিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।

ডা. তাসনিম জারা আরও লেখেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।

এনসিপির এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব লেখেন, কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো- এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।

পোস্টের শেষে তিনি লেখেন, আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। শুভেচ্ছান্তে, জারা আপু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০