বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: ‘নারী দিবস কেবল উদযাপনের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন’— এই বার্তা নিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা কমিটি।

শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল- ‌‘নারী নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোল একসাথে’ ও ‘হলে শাস্তির নিশ্চয়তা, কমবে অপরাধের প্রবণতা’।

এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল বলেন, নারী দিবস মানে শুধু ফুল দেওয়া নয়, অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। নারীরা আজও কর্মক্ষেত্রে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে ভিবিডির সাবেক সভাপতি মো হোসেন আলী, সাবেক সহ-সভাপতি সাইমুম সাকিব, তরিকুল ইসলাম, সাবেক পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান, সাবেক প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্টেজারার নাইমুর রহমান, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডলসহ অন্যান্য সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করেন এবং নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করার শপথ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!