বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে যুক্ত থাকলে তাদের ধরে পুলিশে দিন: সাবেক এমপি হাবিব

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দলের ভিতরে যারা চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকবে, দলে তাদের কোন ঠাঁই নাই, তাদেরকে ধরে পুলিশে দিন।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার কলরোয়া উপজেলার ধানদিয়ায় বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর গত ১৫ বছর ধরে আমাদের উপর অনেক জুলুম নির্যাতন চালিয়েছে। কেউ ঘরে ঘুমাতে পারেনি, বাড়িতে থাকতে পারেননি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে। এজন্য চাঁদাবাজ, দখলবাজদের দলে কোনো ঠাই নেই।

ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবুবক্কার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, আশরাফ হোসেন, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মাস্টার মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে.এম আসাদুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুবদল নেতা জাকির হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০