বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা করেই দারুণ জনপ্রিয়তা লাভ করেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাও ব্লকবাস্টার এই নায়িকার।

ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এরপর শাকিবের ‘প্রিয়তমা’, সবশেষ দেবের ‘কিশোরী’। দুই পরিচয়েই জনপ্রিয় অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমনভাবে কাটাছেঁড়া হয়নি ইধিকার। তবে জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল।

শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও।

তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা?

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে তার নাম অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল। তারও আগ, প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যদিও এ বিষয়ে কখনও তারা সরাসরি কিছু বলেননি। তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কয়েকটি জায়গা ক্যামেরাবন্দি হয়েছেন।

তবে এখন আবার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার নাম জড়ালো ইধিকার সঙ্গে। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০