বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিপুরের সাবেক চেয়ারম্যান ছোটসহ ৬জনকে কারাগারে পাঠালো আদালত

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার একটি মামলায় আদালত অবমাননা ও জালিয়াতির অভিযোগে জামিন নামঞ্জুর করে ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে
সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলীম আল রাজী তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, উক্ত মামলার ৮ জন আসামি গত ২৫ এপ্রিল হাইকোর্ট থেকে ৭ দিনের আগাম জামিন নেন। যার ক্রিমিনাল মিস কেস নাম্বার ২৪০৩৪/২৪ এবং টেন্ডার নাম্বার ২৮৮১৯/২৪। পরবর্তীতে একই আসামিরা জামিনের বিষয় গোপন রেখে গত ৮ মে ২০২৪ তারিখে অপর একটি আদালত থেকে পুনরায় ৬ সপ্তাহের জামিন নেন। যার মিস কেস নং- ২৬৫৭৪/২৪ এবং টেন্ডার নং-৩০৫১৭/২৪।

বৃহস্পতিবার এই মামলার ৮জন আসামির ৬ জন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক হাইকোর্ট অবমাননা, মিস গাইড ও জালিয়াতির অভিযোগে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পি পি আব্দুল লতিফ।

জামিন আবেদন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর (চেকপোস্ট) এলাকার মৃত ছাত্তার সরদারের ছেলে মুস্তাফিজুর রহমান ছোট (৫২), আলিপুর (বাজারখোলা) এলাকার আব্দুল কাদের মাওলানার ছেলে হাদিউজ্জামান বাদশা (৪২), দক্ষিণ আলিপুর এলাকার হবু সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), আলিপুর (ঢালীপাড়া) এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে আলাউল সরদার (৪২), আলিপুর (দিঘিরপাড়) এলাকার রহিম সরদারের ছেলে আব্দুর রব (৪৮) এবং চাপারডাঙ্গা এলাকার আব্দুল রকিব এর ছেলে রফিকুজ্জামান রিন্টু (৪০)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০