বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ৬০ বছর অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা খাস জমি উদ্ধার

এস এম নাহিদ হাসান: সাতক্ষীরার তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে তালার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন মির্জাপুর নামক স্থানে অবৈধ দখলে থাকা ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

জানা গেছে, একটি চক্র ৫০-৬০ বছর ধরে ১১ একরের বেশি খাস জমি অবৈধভাবে দখল করে ভোগ করে আসছিল। সম্প্রতি বিষয়টি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের দৃষ্টিতে আসলে তিনি বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে অবহিত করেন। পরে জেলা প্রশাসক হুমায়ুন কবির সহকারী কমিশনার (ভূমি)কে সরকারি খাস জমি উদ্ধারের নির্দেশনা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, ১৯৬০ থেকে ১৯৬২ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে এই জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর থেকে অবৈধ দখলদাররা তা দখল করে রেখেছিল। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ১১.২৬ একর জমি প্রায় (৩৪ বিঘা) উদ্ধার করা হয়।

তিনি বলেন, একটি চক্র সরকারি এই জায়গা বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। উদ্ধার হওয়া জায়গাটিতে অনুপ্রবেশ ঠেকাতে লাল ফ্লাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরপরও যদি অবৈধভাবে কেউ এই জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় তিনি সাংবাদিককের প্রশ্নের জবাবে বলেন, উপজেলার পাটকেলঘাটা বাজারের সরকারি সম্পত্তি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এছাড়া খেশরা ইউনিয়নে ৬৫ শতাংশ অর্পিত সম্পত্তি চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। এসব জমিও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে।

তালা উপজেলা ভূমি কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার বলেন, তালার এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধারের কাজ প্রশংসার দাবি রাখে। #

২৩.৪.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!