বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অবৈধ ডাম্পার ও লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

বিলাল হোসেন: ফিটনেসবিহীন অবৈধ ডাম্পার ও লোকালয়ে স্থাপিত লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধের দাবিতে শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর।

বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এস কে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ ,জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলী, শরুপ ইয়ুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে ফিটনেস বিহীন ঘাতক ডাম্পার গাড়ির চলাচল বন্ধসহ লাইসেন্স বিহীন পরিবেশ বিনষ্টকারী ইটভাটা বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে যমুনা খাল খননে সিদ্দিকুর রহমান বকুলের তেলের পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে চাপিয়ে খাল খনন করছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করলে শ্যামনগরের ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, কৈখালী রমজাননগর রিপোর্টার্স ক্লাবসহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন) ও রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি স ম ওসমান গনী সোহাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০