বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইলিশ সহজলভ্য করতে নতুন মডেল উদ্ভাবন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): অবাধ ও সাবলীল পদ্ধতিতে স্বল্পমূল্যে ইলিশ ক্রয় ও দেশবাসীর নিকট ইলিশ সহজলভ্য করতে মডেল প্রণয়ন করা হচ্ছে। মডেলটি তৈরি করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব)। অতি সম্প্রতি তিনি মূল্য নিয়ন্ত্রণের এই মডেল তৈরি করেন যা সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।

তিনি মনে করেন, জেলেদের দাদন নিয়ে কমমূল্যে শুধু মহাজনকে ইলিশ দিতে বাধ্য হওয়া থেকে ইলিশের দুস্প্রাপ্যতা শুরু হয়।

এ ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তিনি নিম্নরূপ প্রস্তাবনা দেন-

ক) জেলে, স্থানীয় আড়ৎ, বৃহৎ আড়ৎ (যেমনঃ ঢাকা, খুলনা, বরিশাল), পাইকারি ক্রেতা/বিক্রেতা, খুচরা বিক্রেতা পর্যায়ে আবশ্যিকভাবে রশিদের মাধ্যমে ইলিশ হস্তান্তর হবে। রশিদে মোবাইল নম্বর ও তারিখ থাকবে;

খ) নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও কোস্টগার্ড রশিদ যাচাই করে মূল্যসহ নিশ্চিত হবে যে, কোন স্তরে আড়ৎদার ২০ দিনের বেশি ইলিশ মজুদ করতে পারবে না;

গ) লাইসেন্স থাকলেও সরকারের অনুমতি ব্যতীত কার্গো বিমান বা জাহাজে বিদেশে ইলিশ রপ্তানি বা বাজারজাত করতে পারবে না;

ঘ) খুলনা, বরিশাল, চাঁদপুর হয়ে সপ্তাহে ০৩ দিন (রাত্রিকালীন) যাত্রায় এক বা একাধিক জলযান (Water Vessel) নদী-সাগরের ইলিশ ও সম্ভব হলে অন্য মাছ বিনা ভাড়ায় ঢাকায় পরিবহন করবে। ফিরতি পথে বিভিন্ন সরকারি দপ্তরের পণ্য ঢাকা থেকে পরিবহণ করবে।

ঙ) দুষ্টুচক্র (Vicious Circle) ভেঙ্গে গেলে ইলিশ স্বল্পদামে সহজ প্রাপ্য হবে, দাদন বা জিম্মি করা বন্ধ হবে এবং জেলেরাও স্বাবলম্বী হবেন।

মডেলটি বাস্তবায়ন হলে ইলিশ মাছের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০