বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতা আহছানিয়া মিশনের ৯০ বর্ষপূর্তিতে পঞ্চবার্ষিক সম্মেলন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৫ মার্চ) কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পঞ্চবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

‍‍‘শত বর্ষের অভিমুখী আহ্ছানিয়া মিশন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা, দেশ ও বিদেশের শতাধিক শাখা মিশনের প্রতিনিধি, আহ্ছানিয়া মিশন অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশন সংশ্লিষ্ট সুধীজনসহ বিভিন্ন পর্যায়ের হাজারেরও অধিক মানুষ অংশ নেন।

খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলভি আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধনী পর্বে আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণ করে আলোচনা করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ম সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং চৌধুরী মোঃ আমজাদ হোসেন।

এ সময় শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। আরও বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মোঃ ইউনুস, নির্বাহী সদস্য আবুল ফজল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮৫টি শাখা মিশন, ভারত, কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নেতৃত্বে স্রষ্টার এবাদাত ও সৃষ্টের সেবায় নানা কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠান শেষে সম্মেলনের ঘোষণা পত্র পাঠ করেন মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!