বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে টাকা ফেরত পেল সিডার চাকরি প্রার্থীরা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের হস্তক্ষেপে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের মাধ্যমে টাকা ফেরত পেল সিডার চাকরি প্রার্থীরা।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে চাকরি প্রার্থী ৩৬ জনের মধ্য ৩০ জনকে ১ হাজার টাকা করে ফেরত প্রদান করে সংস্থাটি। বাকি টাকা ফেরত না দিলে সিডা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে গত ২৪ মার্চ ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কাগজপত্র নিয়ে বসাবসির কথা থাকলেও সিডার মূল হোতাদের কাউকে পাওয়া যায়নি। ওই সময় সদ্য যোগদানকারী ম্যানেজার সাইফুল এবং আরিফুলকে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার উপস্থিতিতে ৩০ জনকে ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

তবে বাকি ভুক্তভোগীরা কিভাবে টাকা ফেরত পাবেন সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রবিবার কাগজপত্র নিয়ে সিডার কর্মকর্তাদের হাজির হওয়ার কথা থাকলেও হাজির না হওয়ায় থানায় মামলা করার জন্য বলা হয় এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক সদ্য যোগদানকারী শাখা ব্যবস্থাপক সাইফুল এবং আরিফুল বাধ্য হয়ে এ টাকা ফেরত দেন। তবে এর মধ্যে ২০ হাজার টাকা এনজিও মালিক দিয়েছে বলে শাখা ব্যবস্থাপক স্বীকার করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি সিডা বিভিন্ন পদে নিয়োগ দিতে একটি চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী উপজেলার বারোটি ইউনিয়নের শত শত যুবক যুবতী জনপ্রতি ২ হাজার টাকা করে জমা দিয়ে চাকরির আবেদন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!