বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত নিজেকে বহিষ্কারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি বিষয়কে কেন্দ্র করে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই গত ১৪ নভেম্বর সন্ধ্যায় কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বয়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাকে আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থেকে বহিষ্কার করা হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থী। দলের গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজ করলে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের কথা। কারণ দর্শানোর পর সন্তোষজনক জবাব প্রদান করা না হলে তাকে বহিষ্কার করার বিধান রয়েছে। আমার বিষয় সে সকল নিয়ম কানুন না মেনে আমাকে কিভাবে বহিষ্কার করা হলো তা আমার বোধগম্য নয়। দলীয় গ্রুপিং এর কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি বিগত দিনে দলের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে হয়রানির পাশাপাশি হামলা মামলার শিকার হয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুবিচারের দাবি জানান।

এদিকে, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজের নিকট জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এই জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০