বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অধিনায়ক হিসেবে শান্তর ওপরই আস্থা বিসিবির

ডেস্ক রিপোর্ট: এবারের বিশ্বকাপে দল হিসেবে সর্বোচ্চ সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো তিন জয় পেয়েছে তারা।
সেমিফাইনালও ছিল হাতের কাছে, যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। দলের এমন সাফল্যের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

চলতি বছরের শুরুতে তিন ফরম্যাটে অধিনায়ক করা হয় তাকে। বিশ্বকাপে দল সাফল্য পেলেও ব্যাট হাতে শান্তর পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। ৭ ম্যাচে ৯৫.৭২ স্ট্রাইক রেটে ১১২ রান করেন তিনি। ব্যাট হাতে পারফরম্যান্সের কারণেই অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা উঠছে।

এ নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে সহ-অধিনায়ক হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। ’

‘কিন্তু এই মুহুর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না; এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা। ’

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন ব্যাটার ছিলেন অফ ফর্মে। এ নিয়ে দলকেও ভুগতে হয়েছে। জালাল ইউনুস অবশ্য বলছেন, পারফর্ম করেই দলে এসেছিলেন তারা। ভবিষ্যতেও পারফরম্যান্সেই জোর দেওয়া হবে বলে জানান তিনি।

জালাল বলেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফর্ম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!