বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোনালদোর গোলে জিতলো আল নাসর

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের প্রিমিয়ার লিগে গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতেও গোল করলেন। তার শেষ দিকের গোলের ওপর ভর করে আল তায়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর।

সে সঙ্গে লিগে টানা ৬ষ্ঠ ম্যাচ জিতলো আল নাসর। আট ম্যাচে ৬ জয় এবং ২ হারে আল নাসর রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

সৌদি আরবের হাইল-এ প্রিন্স আবদুল আজিজ বিন মুসাইদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নাসরকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর ক্লাব। ৭৯ মিনিটে সমতা ফেরায় আল তায়ে। গোল করেন ভির্গিল মিসিদইয়ান। তবে, আবার লিড নিতে বেশি সময় নেয়নি আল নাসর। ৫ মিনিট পরই, ৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচ খেলে রোনালদোর এটি দশম গোল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০