বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে: উপমন্ত্রী হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইসলামী আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান শেখ’র সভাপতিত্বে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সরকারে পরিকল্পনা আগামীর স্মার্ট বাংলাদেশ পরিণত করা সম্ভব হবে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুস তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাঈদ খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এর আগে ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ প্রকল্প উদ্বোধন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০