বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় হামুন: ১০ জেলার ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে রাত ৮টার মধ্যেই

ডেস্ক রিপোর্ট: প্রবল ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার রাত ১০টা থেকে সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করবে। এ জন্য রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন বর্তমানে পায়রা বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ঝড়ে বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপৎসংকেত দিয়েছে। উপকূলীয় অঞ্চলে দুটি পতাকা উত্তোলন করা হয়েছে। সাত নম্বর বিপৎসংকেতের ফলে ঝুঁকিপূর্ণ অঞ্চলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্ত থেকেই স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকার লোকজনদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড়ের গতিপথ, গতি প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করে আমরা দেখেছি, আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ১০টার মধ্যে উপকূলীয় অঞ্চল অতিক্রম করবে। এ জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, রাত ৮টার মধ্যেই যেন ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এনামুর রহমান আরও বলেন, আশ্রয়কেন্দ্র আমরা প্রস্তুত করেছি, সেখানে রান্না করা খাবার, সুপেয় পানি, শিশুদের খাবার, গোখাদ্যের জন্য আমরা ইতোমধ্যে অর্থ বরাদ্ধ করেছি। প্রত্যেক জেলায় আমরা ২০ লাখ টাকা এবং ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। শিশুখাদ্য এবং গোখাদ্যের জন্য এক কোটি করে মোট ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ১২ জেলার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেখানে মেডিকেল টিম জরুরি ওষুধ নিয়ে প্রস্তুত আছে। ১০ জেলার ঝুঁকিপূর্ণ ১৫ লাখ লোককে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছি।

জেলাগুলাে হলো পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!