বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা

দেবহাটা প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে দেবহাটায় পুরস্কার বিতরণ ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাসপাতালের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাকিব হাসান, মেডিকেল অফিসার ডা. অমিতেশ দাশ, ডা. শোভন মল্লিক, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. ফাতেমা ফারহানা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে চিত্রাংকন, কুইজ, বক্তৃতা, বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে, আগামী ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনে উপজেলার ১২১টি কেন্দ্রে ১৩ হাজার ৮ শত ৭৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১০

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১১

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১২

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৩

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৪

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

১৫

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

১৬

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৭

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

১৮

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

১৯

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

২০