বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুজরাটে তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’, প্রশাসনের যত প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। দেশটির আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়বে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়।
ক্ষয়ক্ষতি এড়াতে তাই আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সতর্কবার্তায় বলা হয়েছে, গুজরাট উপকূলের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এরমধ্যে রয়েছে- কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও মোরবি জেলা।

ধারণা করা হচ্ছে, স্থলভাগে আছড়ে পড়ার আগে গতি বাড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়টির। সেক্ষেত্রে এই এলাকাগুলোতে বড়সড় তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার গুজরাটের মান্ডবি ও পাকিস্তানের বন্দর শহর করাচির ওপর দিয়ে বয়ে যাবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গুজরাটের জাখাউ বন্দর থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। দেবভূমি দ্বারকা থেকে এর দূরত্ব ৩০০ কিলোমিটার। এছাড়া পোরবন্দর থেকে ৩৫০ কিলোমিটার ও করাচি থেকে ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়।

ভারতীয় সংস্থা জানিয়েছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের উপগ্রহচিত্রও ইতিমধ্যেই প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু করেছে গুজরাট প্রশাসন। এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এছাড়া, আগাম সতর্কতা হিসেবে ১৫ জুন পর্যন্ত ৯৫টি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে লোকাল ও এক্সপ্রেস দুই ধরনের ট্রেনই রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০