admin
৬ নভেম্বর ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একযোগে পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও ৮ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে এ নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান, সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ঝন্টু, সিআইডির (এপিবিএনে বদলির আদেশপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, এসবির সহকারী পুলিশ সুপার আবু মো. ফজলুল করিম, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া, বেতবুনিয়া পিএসটিএসের সহকারী পুলিশ সুপার অপ্পেলা রাজু নাহা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান, সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।

পৃথক নয়টি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে গত ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২১ আগস্ট পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এরপর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

গত ২৭ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটনের সাবেক কমিশনার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলামকে অবসরে পাঠায় সরকার।

গত ২ সেপ্টেম্বর ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির, সিআইডির ডিআইজি মো. ইমাম হোসেন ও নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরকে অবসরে পাঠানো হয়।

এরপর ২২ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্য, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তার, ঢাকা পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বশির আহম্মদ, আরআরএফের পুলিশ সুপার (পুলিশ সদরদপ্তরে সংযুক্তির আদেশপ্রাপ্ত) মো. মীজানুর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকিরকে অবসরে পাঠায় সরকার।

২৩ সেপ্টেম্বর পুলিশের পাঁচ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন- বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, সিআইডির ফেনীতে কর্মরত মো. শাহজাহান, চট্টগ্রামে কর্মরত পুলিশ পরিদর্শক মির্জা মোহাম্মদ হাছাঁন, অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত পুলিশ পরিদর্শক মহসিনুল কাদির ও শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্ল্যা।

সর্বশেষ ৯ অক্টোবর র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705