বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার চঞ্চলের কণ্ঠে আসছে ‘আছেন আমার মোক্তার’

বিনোদন ডেস্ক: অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করলেও গানে বেশ পারদর্শী চঞ্চল চৌধুরী। আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানে এর আগে গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’, ‘নিশা লাগিলো রে’ কিংবা ‘ঢাকা শহর আইসা আমার’ গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
সবশেষ গেল ঈদের চাঁদরাতে চঞ্চল ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি প্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতায় একই ব্যানারে চঞ্চলের কণ্ঠে আসছে ‘আছেন আমার মোক্তার’। তার সঙ্গে গাইবেন মেজবাহ। ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’-এর নতুন গান এটি। নতুন করে এর সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আছেন আমার মোক্তার’ গানটি ১৯৭৮ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় ব্যবহার করা হয়। এর সুর ও সংগীত করেছিলেন আলাউদ্দিন আলী। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী। সিনেমায় ঠোঁট মিলিয়েছেন আনোয়ার হোসেন।

কালজয়ী ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার গান সুর ও সংগীতের জন্য প্রয়াত আলাউদ্দিন আলী প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। একইসঙ্গে সৈয়দ আব্দুল হাদীও এই গানের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

কালজয়ী এই গানটির বিষয়ে সংবাদমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন, ‘আছেন আমার মোক্তার’ গানটি শুধু গাওয়ারই বিষয় ছিল না, ছিল অভিনয়, ছিল অভিব্যক্তির বিষয়। আগের দিনের আবেগ, অনুভূতি পাবে শ্রোতারা। আগের প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের যোগসূত্র তৈরির চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।

জানা গেছে, আসছে কোরবানির ঈদের আগের রাতে আইপিডিসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!