বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ জুন ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কানাডায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ছিলেন।
এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ম্যানিটোবা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।

সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, এই সংঘর্ষের কমপক্ষে ১৫ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে।

এক টেলিভিশন সংবাদ সম্মেলনে হিল বলেছেন, এটি দুঃখজনক। ম্যানিটোবা এবং কানাডা জুড়ে এই দিনটি অবিশ্বাস্য দুঃখ হিসেবে স্মরণ করা হবে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের ও বাসের জীবিত আছেন। দুর্ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২

বাবার সাথে || আলেয়া মান্নান

৩

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৫

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৬

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৭

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৮

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১০

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১১

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১২

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৩

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৪

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৫

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৬

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২০