বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীক্ষা হলে খুলে পড়ল ফ্যান, ৪ ছাত্রী হাসপাতালে

ডেস্ক রিপোর্ট: স্কুলের ফ্যান খুলে পড়ে মাদারীপুরে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ৪ শিক্ষার্থী আহত হয়।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার একটু আগে দশম শ্রেণিতে বিকট শব্দে ফ্যান খুলে পড়ে। এসময় শিক্ষার্থী হিরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার ও সাইমা জাহান আহত হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে ঘণ্টা পড়লে পরীক্ষা কক্ষে গিয়ে বসার পরপরই ফ্যান খুলে তাদের ওপর পড়ে। এঘটনায় ৪ ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে দশম শ্রেণির হিরামনি আক্তারের আঘাত বেশি। তার কপালে আঘাত লেগেছে। অন্যদের হাত ও পিঠে আঘাত লাগে।

আহত মুনার বাবা ইদ্রিস মাতুব্বর বলেন, ‘আমার মেয়ে খুবই অসুস্থ। তার হাত ও মাথায় অনেক আঘাত লেগেছে। এটা মেনে নেওয়া যায় না। ‘

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০