বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যৌনপল্লীতে নারী পাচার চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট: যৌন পল্লীতে নারী পাচার চক্রের মূল হোতাসহ তিন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি দল।

বৃহস্পতিবার (২২ জুন) সাতক্ষীরার শ্যামনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারী পাচার চক্রের মূল হোতা সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ি নতুন বাজারের মোঃ রফিকুল গাজীর ছেলে মোঃ ইমারন গাজী (৩০), ইমরান গাজীর স্ত্রী সাবান সুলতানা (২৫) ও খুলনার কয়রার আকরাম আলী শেখের ছেলে আব্দুস সালাম শেখ (৩৮)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবপাচারকারী চক্রের উল্লিখিত সদস্যরা গত ২১ মার্চ সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন পাইপরাস্তা এলাকা হতে এক নারীকে সৌদিআরবে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভারতের বসিরহাট নিয়ে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। ওই নারী যৌনপল্লীর অত্যাচার সহ্য করতে না পারায় উক্ত যৌনপল্লী পরিচালনাকারী লোকজন তাকে উল্লিখিত মানব পাচারকারীদের নিকট ফেরত প্রদান করে। এরপর তাকে যৌন পল্লীতে কাজ করানোর জন্য রাজি করাতে অন্য একটি হোটেলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বিষয়টি সম্পর্কে ভারতীয় এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে। বর্তমানে তিনি এনজিওটির হেফাজতে আছেন।

এদিকে, স্ত্রীকে যৌন পল্লীতে বিক্রির বিষয়টি জানতে পেয়ে রাজধানীর শ্যামপুর থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যব-৬ এর সাতক্ষীরা কোম্পানির সদস্যরা শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী পাচার চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন নারীকে পার্শ্ববর্তী দেশে পাচারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিদেরকে রাজধানীর শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১০

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১২

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৩

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৪

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৫

তালা প্রেসক্লাবের শোক

১৬

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

১৭

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

১৮

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

১৯

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

২০
error: Content is protected !!