বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৭ নভেম্বর ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফলে পাইকগাছায় আ’লীগের বর্ধিত সভা

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বিএনপি-জামায়াত সারাদেশে অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যাসহ সরকারি সম্পদ ধ্বংস করছে। আওয়ামী লীগ দেশে উন্নয়ন করে, আর ওরা তা ধ্বংস করার যড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই তাদের কোনো যড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না। আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। জনসভা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ অ্যাড. সোহরাব আলী সানা।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌরসভা আওয়ামী লীগের সম্পাদক হেমেশ চন্দ্র মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম ইকরামুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর দেবনাথ, দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসিন সরদার, লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিভূতি ভূষন সানা, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মায়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এস এম রেজাউল হক, জগদীশ চন্দ্র রায়, মোঃ আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, কেডি বাবু, দিপংকর মন্ডল এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শেখ জুলি, উপজেলা যুবমহিলা লীগের সম্পাদক ও ইউপি সদস্য ফাতিমা-তুজ-জোহরা (রুপা), উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

১০

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১১

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১২

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১৩

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৪

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৫

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৭

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৮

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৯

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705