বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ দিন পর রোববার বিদ্যুৎ উৎপাদনে ফিরছে পায়রা

ডেস্ক রিপোর্ট: টানা ২০ দিন বন্ধ থাকার পর রোববার (২৫ জুন) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট আবারও উৎপাদন শুরু করবে। আর সেই লক্ষ্যমাত্রা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল স্টোরে কয়লা মজুত করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জুন) রাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ টন কয়লা আনা হয়। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

কয়লা না থাকায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং ৫ জুন কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। পায়রার দুটি ইউনিট পুরোপুরি চালু রাখতে প্রতিদিন প্রায় ১২ হাজার টন কয়লার প্রয়োজন হয়।

সব থেকে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে চীন ও বাংলাদেশের যৌথ মালিকানায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। কেন্দ্রের দুটি ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়। তবে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনের সক্ষমতা থাকার পরও পারিপার্শ্বিক নানা কারণে প্রায়ই একে সংকটের মুখে পড়তে হয়।

বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শেষ হলেও সঞ্চালন লাইন নির্মাণ শেষ না হওয়ায় শুরুর দিকে দীর্ঘদিন প্ল্যান্টের একটি ইউনিটকে অলস বসিয়ে রাখতে হয়। তবে ঋণের টাকায় তৈরি বিদ্যুৎকেন্দ্রটি বসিয়ে রাখলেও নিয়মিত এর ক্যাপাসিটি চার্জ ও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হয়েছে। তবে এবারই প্রথমবারের মতো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট পুরোপুরি ২০ দিন বন্ধ ছিল।

বৃহস্পতিবার রাতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এথেনা ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপাপান কোল টার্মিনাল থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে অবস্থান করে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন এলাকা পর্যাপ্ত গভীরতা না থাকায় বেশ কিছু কয়লা লাইটারেজের মাধ্যমে খালাস করা হয়। শুক্রবার রাতে কয়লা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়। এখন চলছে কয়লা খালাসের কাজ।

২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো কয়লা সংকটের কারণে ২০ দিন পুরোপুরি বন্ধ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০